বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

শিবগঞ্জে শাহে দেওয়ান হাফেজিয়া মাদ্রাসায় ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো মহসিন আলী
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

 

মহসিন শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন ফেনিগ্রাম শাহে দেওয়ান হাফেজিয়া মাদ্রাসায় সামাজিক সংগঠন বিবেক এর ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার ১৪সেপ্টেম্বর দুপুরে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক শাফিউল সাহান, সহ-সভাপতি ইমরান নাজির ও উপদেষ্টা আবদুল ওহাব মোল্লা উপস্থিত ছিলেন। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বিবেক প্রতিষ্ঠার পর থেকেই সমাজ উন্নয়ন, মানবকল্যাণ ও সেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন
সবাই সবার হাত ধরি, সুন্দর একটি সমাজ গড়ি,এই মূল শ্লোগান বাস্তবায়ন করাই বিবেক সংগঠনের প্রধান লক্ষ্য। সমাজের নিরীহ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার প্রসার ঘটানো এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি করা তাদের অন্যতম অঙ্গীকার।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মহতামিম হাফেজ আবু ওবায়দা, সহকারি শিক্ষক সামসুর রহমান, শাহে দেওয়ান হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মাষ্টার এবং জামাতে ইসলামের আটমুল ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ প্রতিষ্ঠানের ছাত্র বিন্দু।

আলোচনা শেষে বিশেষ মোনাজাতে করেন মাদ্রাসার মহতামিম আবু ওবায়দা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের অগ্রগতি কামনা করা হয়।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদকমুক্ত ও আলোকিত জীবনের পথে এগিয়ে নিতে বিবেক সংগঠন বিভিন্ন সময় ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও প্রসারিত হবে এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

দিনব্যাপী এ আয়োজনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102