বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

চৌদ্দগ্রামে মাদক সম্রাট টেম্পু সহ ২জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন টেম্পু (৪০) সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল, দেশীয় অস্ত্র, ইয়াবা ও ফে/ন্সিডিল জব্দ করা হয়। ইসমাইল হোসেন টেম্পু লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার শরসসিই ভুঁইয়া বাড়ীর ইউসুফ প্রকাশ বাম্পার ইউসুফের ছেলে। আটক টেম্পুর বিরুদ্ধে মা/দক, ডা/কাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ৩০টি মামলা রয়েছে। তার বর্তমান ঠিকানা চট্রগ্রাম শহরের চাঁদগাও থানাধীন পশ্চিম ফরিদারপাড়া এলাকায়। রোববার (২৪শে আগস্ট) দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হিলাল উদ্দিন আহমেদ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘মাদক সম্রাট ইসমাইল হোসেন টেম্পুর বিরুদ্ধে চাঁদগাও থানায় একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে চাঁদগাও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। অপর আসামী চৌদ্দগ্রামের ইসমাইল হোসেনকে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।’
চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্র জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় চাপাচৌ গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল (৩৬) ও চট্টগ্রামের মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন টেম্পুকে মাদকসহ আটক করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102