
রিপোর্ট: রুবেল তালুকদার, জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোভ্যান ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন এবং আরও চারজন গুরুতরভাবে আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভূঁইয়াগাঁতী–নিমগাছী সড়কের খৈচালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মনোয়ারা বেগম ও তাঁর স্বামী জালাল উদ্দিন নিহত হন। তাঁরা তাড়াশ উপজেলার কুমারল্লু গ্রামের বাসিন্দা। জালাল উদ্দিনের পিতা মৃত ইনসাফ আলী।
দুর্ঘটনায় আহত হয়েছেন অটোভ্যানচালকসহ আরও চারজন। তাঁদের মধ্যে কয়েকজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।