শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইনকিলাব মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ বাউল শিল্পী সুনীল কর্মকার এর প্রয়াণ বাউল অঙ্গনে শোকের ছায়া রামগড়ে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ নীলফামারীতে তৈরী হচ্ছে মঞ্চ, তারেক রহমানের সমাবেশে জড়ো হবে দুই লক্ষাধিক নেতাকর্মী প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের আগের ১২টি নির্বাচনের বৈশিষ্ট্য ছিল ক্ষমতার পালাবদল অতীতের সরকারগুলো ক্ষমতায় বসে দুর্নীতি করেছে ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান–ট্রাক সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত, আরও আহত ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন যে প্রার্থী

রামগড়ে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

মোঃমাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ

স্বাস্থ্য কার্ড তারেক রহমানের অঙ্গিকার,সুস্বাস্থ্য হোক সকল জনতার অধিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্প সহ বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়েছে।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) রামগড় পৌরসভার সিনেমাহল মাষ্টারপাড়া শিল্পী কমিউনিটি সেন্টারে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন রামগড় উপজেলার সভাপতি মো. রায়হানের সভাপতিত্বে দিনব্যাপি এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়।

মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।

মেডিকেল ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ শিশু, মেডিসিন, ডায়াবেটিস ও গাইনি বিষয়ক উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ওই কর্মসূচিতে চিকিৎসা সেবা প্রদান করেন মানবিক চিকিৎসক ডা. স্নেহাশিস মহাজন, ডা. বিজয় মজুমদার, ডা. অরুপ ধর, ডা. ইমাদ উদ্দিন চৌধুরী, ডা. ফাতিন ইশরাক, ডা. আইচুক রোয়াজা।

ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি মো. হাফেজ আহমেদ ভূইয়া, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সীমা, উপজেলা বিএনপি’র সভাপতি মো.জসিম উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া, পৌর বিএনপি’র সভাপতি মো.বাহার উদ্দিন, সাধারন সম্পাদক শেফায়েত উল্ল্যাহ, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃইসমাইল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও কর্মসূচি বাস্তবায়নে স্কয়ার , ড্রাগ, অপসোনিন ফার্মাসিটিক্যাল সহ রামগড় নিউরন ডায়াগন্ষ্টিক সেন্টার সার্বিক সহযোগিতা করেন।

 

ফাউন্ডেশনের সভাপতি মো. রায়হান জানান, রামগড় উপজেলার পাশাপাশি খাগড়াছড়ির সকল এলাকায় চিকিৎসা সেবা এবং সাধারণ মানুষের কল্যাণে তাদের এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102