শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইনকিলাব মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ বাউল শিল্পী সুনীল কর্মকার এর প্রয়াণ বাউল অঙ্গনে শোকের ছায়া রামগড়ে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ নীলফামারীতে তৈরী হচ্ছে মঞ্চ, তারেক রহমানের সমাবেশে জড়ো হবে দুই লক্ষাধিক নেতাকর্মী প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের আগের ১২টি নির্বাচনের বৈশিষ্ট্য ছিল ক্ষমতার পালাবদল অতীতের সরকারগুলো ক্ষমতায় বসে দুর্নীতি করেছে ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান–ট্রাক সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত, আরও আহত ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন যে প্রার্থী

নীলফামারীতে তৈরী হচ্ছে মঞ্চ, তারেক রহমানের সমাবেশে জড়ো হবে দুই লক্ষাধিক নেতাকর্মী

আসিফ ইশতিয়া লিওন স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

২২ বছর পর নীলফামারিতে আসছেন তারেক রহমান, জড়ো হবেন দুই লক্ষাধিক নেতাকর্মী

আসিফ ইশতিয়া লিওন
স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি জনসভায় যোগ দিতে দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামীকাল উত্তরের জেলা নীলফামারীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার পৌর মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

তার আগমনকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে বরন করে নিতে প্রস্তুত হওয়ার পাশাপাশি চলছে জোরেশোরে মঞ্চ তৈরির কাজ। সমাবেশকে সফল করতে মাঠজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, মাঠের সামনের অংশ বাঁশ দিয়ে ঘিরে মঞ্চের কাঠামো গড়ে তোলা হচ্ছে। সেইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মাঠে অবস্থান করছেন পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, আগামীকাল দুপুর ১ টায় দলের চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার যোগে সভাস্থলে পৌঁছাবেন। তার আগমন ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। তার আগমন ঘিরে নেতাকর্মীরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। জেলা উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মী সমাগম হবে এ সমাবেশে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, দলের চেয়ারম্যানের আগমন ঘিরে আমরা আনন্দিত। তিনি প্রায় ২২ বছর পর নীলফামারিতে আসছেন। আমরা আশা করছি তিনি আসবেন আমাদের জেলার উন্নয়ন অগ্রগতি সবকিছু নিয়ে আলোচনা করবেন। উত্তরবঙ্গের জীবন রেখা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তার মুখ থেকে আশার বাণী আমরা শুনতে পারবো।

প্রসঙ্গত, আগামীকাল উত্তরবঙ্গের তিন জেলায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ৭ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বিমান যোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। পরে হেলিকপ্টার যোগে বেলা ১১ টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠের জনসভায় যোগ দেবেন। সেখান থেকে দুপুর ১টার দিকে হেলিকপ্টার যোগে নীলফামারী জেলার বড় মাঠের উদ্দেশ্য রওয়ানা হবেন। সেখানে বক্তব্য শেষ করে দুপুর ২টার দিকে হেলিকপ্টার যোগে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন। সেখানে বক্তব্য শেষ করে বিকেল ৩টার দিকে হেলিকপ্টার যোগে আবার সৈয়দপুর বিমানবন্দর এসে বিমান যোগে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102