
মো:মাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির অতি ঝুঁকিপূর্ণ রেডমার্ক কেন্দ্র গুলোতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণের দাবিতে খাগড়াছড়ি ২৯৮ নং আসনের প্রার্থীরা সংবাদ সম্মেলন করেছে।
আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি সভাপতি এডভোকেট আব্দুল মালেক মিন্টু আয়োজনে সংবাদ সম্মেলনে অভিযোগ তোলে প্রার্থীরা বলেন, খাগড়াছড়ি আসনের ২০৩ টি ভোট কেন্দ্রের মধ্যে বর্তমানে ১২১ টি কেন্দ্র `ঝুঁকিপূর্ণ ‘ ও ৬৮ টি কেন্দ্র অধিক ঝুঁকি পূর্ণ (রেডমার্ক) হিসেবে চিহ্নিত হয়েছে।
সুষ্ঠু নির্বাচনের লক্ষে আমাদের সুনির্দিষ্ট ছয়টি দাবি ও প্রস্তাবনা করেছে তারমধ্যে প্রথমত চিহ্নিত ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায় নিশ্চিত করতে হবে। ভোটের অন্তত তিনদিন পূর্ব হতে দুর্গম এলাকা গুলোতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা প্রদান করে কেন্দ্রের আঙ্গিনায় ও বাহিরে অবস্থান করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চোর দাবী জানাচ্ছি। দ্বিতীয়ত দুর্গম এলাকায় নিয়মিত তহল মোবাইল পেট্রোলিং বৃদ্ধি করতে হবে।
এসময় বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী নুর ইসলাম (শামীম),জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা, গণ-অধিকার পরিষদ মনোনীত প্রার্থী দীনময় রোয়াজা উপস্থিত ছিলেন।