বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ইঁদুরে তার কাটায় যমুনাতে সার উৎপাদন বন্ধ মুরাদনগরে ধানের শীষের পক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐকমত্য সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা

মুরাদনগরে ধানের শীষের পক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐকমত্য

সৈয়দ আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

সৈয়দ আবু ইউসুফ
বিশেষ প্রতিনিধি

মুরাদনগর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে সমর্থন জানিয়েছেন। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে তারা সর্বসম্মত ঐকমত্য পোষণ করেন।

সোমবার উপজেলার একটি সভাস্থলে আয়োজিত মতবিনিময় সভায় অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরেফিন।

সভায় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য আ. এরশাদ আলম, হারুনুর রশিদ, রবিউল আলম, জসিম আহমদ, আব্দুল কাদের, আব্দুর রউফ, জাহের আলী, সার্জেন্ট জামাল, রেজাউল করিম, আলমগীর হোসেন, আলী আকবর, জাহাঙ্গীর আলম, আক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা।

সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পরও তারা গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সবসময় সোচ্চার। এসব মূল্যবোধের প্রতিফলন ঘটেছে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের রাজনৈতিক দর্শন ও কর্মকাণ্ডে। তাই তাকে তারা একজন যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থী হিসেবে মনে করেন।

বক্তারা আরও বলেন, অভিজ্ঞ ও নীতিনিষ্ঠ নেতৃত্বই মুরাদনগরের টেকসই উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারে। সেই লক্ষ্যেই তারা ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ আরেফিন বলেন, মুরাদনগরের সম্মানিত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। একজন সেনা কর্মকর্তা প্রকৃত অর্থে কখনও অবসর নেন না শৃঙ্খলা, সাহস ও দেশপ্রেম আজীবন তার সঙ্গী হয়ে থাকে।

তিনি আরও বলেন, তাদের ইতিবাচক মানসিকতা, দায়িত্ববোধ ও ঐক্য আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তারা সকলেই জনাব কায়কোবাদের প্রতি সমর্থন জানিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। উন্নত ও সমৃদ্ধ মুরাদনগর গড়তে তাদের এই অবস্থান প্রশংসনীয়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102