বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন যে প্রার্থী খাগড়াছড়িতে জামায়াত মনোনীত প্রার্থী এয়াকুব আলী চৌধুরীর সমর্থনে নির্বাচনী সমাবেশ জাবিতে শিক্ষকের আঘাতে আহত বাসচালক; ছাত্রদল নেতার নেতৃত্বে পুনরায় মারধরের অভিযোগ হাদি হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান মক্কার আঞ্চলিক মুফতি হিসেবে নিয়োগ পেলেন কাবার খতিব শাইখ বান্দার বালিলা যশোরে উদযাপিত জাতীয় গণগ্রন্থাগার দিবস: ‘জ্ঞানেই মুক্তি’র আহবানে বিজয়ীদের হাতে পুরস্কার নির্বাচনী কাউনডাউনে মণিরামপুরে ধানের শীষের বিশাল মিছিল ও প্রচারণা সভা আমরা খেলা পাল্টে দেব : হাসনাত আব্দুল্লাহ মাদারগঞ্জে বালিজুড়ী ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল

নির্বাচনী কাউনডাউনে মণিরামপুরে ধানের শীষের বিশাল মিছিল ও প্রচারণা সভা

আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মণিরামপুরে ধানের শীষ প্রতীকের জোট শরিক প্রার্থী মাওলানা রশীদ আহমাদের উদ্যোগে প্রচারণা সভা ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মণিরামপুর বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। আসরের নামাজ শেষে মিছিলের পূর্বে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে প্রার্থী মাওলানা রশীদ আহমাদ বলেন,
“প্রিয় জনগণ, আপনাদের এই উপস্থিতিই আমাদের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ।”
যানজট এড়ানোর লক্ষ্যে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিলটি মণিরামপুর পৌর শহরের মাইক্রোস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শৃঙ্খলাবদ্ধভাবে যশোর-সাতক্ষীরা মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে উত্তর মাথা গরুহাট মোড়ে গিয়ে শেষ হয়।
সমর্থকদের দাবি, জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি গণজোয়ারে পরিণত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নি, উপজেলা বিএনপি নেতা শামছুজ্জামান শান্ত, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলতাফ হোসেন, শাহিন হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, মণিরামপুর আসনে প্রার্থীদের প্রচারণাও ততই জোরদার হচ্ছে। তিন হাইভোল্টেজ প্রার্থীর মধ্যে ভোটের লড়াই ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102