বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ

সৈয়দ আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

সৈয়দ আবু ইউসুফ
বিশেষ প্রতিনিধি

নির্বাচিত হলে জনগণের মতামত ও পরামর্শের ভিত্তিতেই মুরাদনগর পরিচালিত হবে। এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এমন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, মানুষের ওপর জুলুম-নির্যাতনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। আমরাও যদি একই পথে হাঁটি, তবে আমাদের পরিণতিও ভিন্ন হবে না। তাই এখনই আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে।

তিনি আরও বলেন,আল্লাহ আপনাদের ভোটের মাধ্যমে আমাকে পাঁচবার এমপি বানিয়েছেন, মন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছেন। এত ষড়যন্ত্রের পরও তিনি আমাকে আবার নির্বাচনের মাঠে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। আমি আল্লাহর পথে নিজেকে কুরবানিও দিলে এই ঋণ শোধ হবে না।

নিজের প্রতি জনগণের ভালোবাসা ও সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, আপনারা আমার জন্য দোয়া করছেন, রোজা রাখছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। অতীতের মতো এবারও আরও বেশি ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।

ধানের শীষের প্রার্থী কায়কোবাদকে একনজর দেখতে নারী-পুরুষ ও তরুণদের ঢল নামলে পথসভা রূপ নেয় বিশাল জনসভায়। ‘দাদাভাই দাদাভাই’ ও ‘ধানের শীষ’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, তছু মিয়া ও আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।

এদিকে কামাল্লা ইউনিয়ন ও পাঁচকিত্তা এলাকায় আয়োজিত পৃথক পথসভা ও জনসভাতেও জনতার ব্যাপক উপস্থিতি দেখা যায়। এসব সভা থেকে ষষ্ঠবারের মতো কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে এমপি নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102