বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা চৌদ্দগ্রাম ৫নং শুভপুর ইউনিয়নে বিএনপির মহিলা নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

রামগড়ে নির্বাচনী প্রচারণায় আলোকসজ্জা করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

মো:মাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার রামগড় পাতাছড়া ইউনিয়ন এর নাকাপা বাজার এলাকায় গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী শামীম।
নির্বাচনের প্রচারণায় আলোকজ্জা করার অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৩ এর (গ) দফা লংঘনের অপরাধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর পক্ষে রফিকুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে মোঃ শাখাওয়াত হোসেন উভয়কে একই বিধিমালার বিধি ২৭ এর দফা (ক) অনুযায়ী প্রত্যেককে ১০০০ টাকা করে ০২ টি মামলায় সর্বমোট ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয়ের নির্বাচনী প্রচারণার নিমিত্ত স্থাপিত বিলবোর্ড এর সাইজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৪ এর দফা (ক) এ নির্ধারিত সাইজের তুলনায় বেশি হওয়ায় তা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অপসারণের নির্দেশনা প্রদান করা হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ তা তাৎক্ষণিক অপসারণ করেন।
শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংসদ নির্বাচনে আচরণ বিধি প্রতিপালনে উপস্থিত সকলকে সচেতন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102