বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা চৌদ্দগ্রাম ৫নং শুভপুর ইউনিয়নে বিএনপির মহিলা নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা

শুভ সরকার কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

শুভ সরকার কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ-১ কাজিপুর ও সদরের আংশিক)আসনের বিএনপির প্রার্থী সেলিম রেজা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করে ধানের শীষে ভোট প্রার্থনা করছেন।মঙ্গলবার( ৩ ফেব্রুয়ারি)সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচনী এলাকার রতনকান্দি, মহিষামুড়া চৌরাস্তা, একডালা, বয়রা ও ভেন্নাবাড়ি এলাকায় গণসংযোগ করেন।এসময় দুইস্থানে পথসভায় তিনি বক্তব্য রাখেন। বক্তব্যে মাদক, সন্ত্রাস, বালুখেকো ও দখলবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির উল্লেখ করে সেলিম রেজা বলেন, ‘অপরাধী যে দলেরই হোক না কেনো, তাদের বিরুদ্ধে আমার স্পষ্ট ঘোষণা, নির্বাচিত হলে তাদের কোন অস্তিত্ব কাজিপুরে রাখবো না।’ একইসাথে তিনি জনগণের মতামতের ভিত্তিতে সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালনার অঙ্গীকার করে তাকে আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দেবার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন,কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাজিপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম, সাবেক সহসভাপতি আব্দুল মালেক স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মুঞ্জু,যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান মুজিবুর, রতনকান্দি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, মোহাম্মদ আলহাজ্ব প্রমূখ।# (ছবি আছে)

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102