বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা চৌদ্দগ্রাম ৫নং শুভপুর ইউনিয়নে বিএনপির মহিলা নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক

হৃদয় হাসান জামালপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ে বোরকা পরে প্রবেশ করার সময় প্রতিষ্ঠানটির এক সাবেক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে বোরকা পরিহিত এক ব্যক্তিকে বিদ্যালয়ের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। তার চলাফেরা ও আচরণ অস্বাভাবিক মনে হলে শিক্ষার্থীরা তাকে আটক করে শিক্ষকদের বিষয়টি জানায়। পরে শিক্ষকরা এসে বোরকা খুলে দেখেন, তিনি একজন কিশোর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম জানান, আটক হওয়া কিশোর গত বছর এই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরবর্তীতে সে জুনাইল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। কী কারণে সে বোরকা পরে বিদ্যালয়ে প্রবেশ করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় কিছু উৎসুক জনতা ওই কিশোরকে বোরকা পরানো অবস্থায় স্থানীয় বাজারে ঘুরিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে বাজারে ঘোরানোর বিষয়টি তাদের জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102