
(পলাশ পাল, জেলা প্রতিনিধি) আজ ৪ ফেব্রুয়ারি বুধবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসক, নেত্রকোণা এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, নেত্রকোণা ও রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
সভায় উপস্থিত ছিলেন:
১-পুলিশ সুপার, নেত্রকোণা।
২-অধিনায়ক,২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, নেত্রকোণা।৩- অধিনায়ক,৬৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, নেত্রকোণা।৪- অধিনায়ক, ৩১ বিজিবি, নেত্রকোণা।৫- অধিনায়ক, র্যাব-১৪, ময়মনসিংহ।৬-যুগ্ম পরিচালক, এনএসআই, নেত্রকোণা।৭-জেলা নির্বাচন অফিসার, নেত্রকোণা।৮- অতিরিক্ত পুলিশ সুপার (সকল), নেত্রকোণা।৯- উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার (সকল), নেত্রকোণা।
১০-অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল/বারহাট্টা সার্কেল/খালিয়াজুরী সার্কেল/দুর্গাপুর সার্কেল/ কেন্দুয়া সার্কেল), নেত্রকোণা।১১- উপপরিচালক, ডিজিএফআই, নেত্রকোণা।
১২-আচারণবিধি ম্যাজিস্ট্রেটগণ
১৩-জেলা কমান্ডেন্ট, জেলা আনসার ও ভিডিপি, নেত্রকোণা।
১৪-ভারপ্রাপ্ত (ওসি), থানা (নেত্রকোণার সকল থানা)
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন২০২৬ ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্যে ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি , এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের ভূমিকা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় এবং আইনশৃঙ্খলার সাথে সম্পর্কিত অনন্য বিষয়ে সকলের অংশগ্রহণ সার্বিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে।
অনুষ্ঠানের সমাপনীতে সভাপতি মহোদয় আইনশৃঙ্খলা স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।