
আলামিন খান
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি ) বুদ্ধিবৃত্তিক চর্চার প্লাটফর্ম পাঠশালা কর্তৃক টেবিল-টক পাঠচক্র আয়োজিত হয়েছে।
মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে এই পাঠচক্র শুরু হয়।
রাসূলুল্লাহর বিপ্লবী জীবন বইটির উপর পাঠচক্রে আলোচনা হয় এবং আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের গবেষক জান্নাতে গুলমান। ফাহিমা তাম্মির সঞ্চালনায় উক্ত পাঠচক্র শুরু হয় এবং এখানে ৩০ জনের মতো নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আরোও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা এবং কার্যকারী সদস্য ফাবলিহা জাহান
এছাড়া উক্ত পাঠচক্রের ফিডব্যাক সেশনে পঠিতব্য অংশের ওপর সেরা ফিডব্যাক দানকারী চারজনকে দেওয়া হয় বিশেষ পুরস্কার এবং পাঠচক্রে অংশগ্রহণকারী সবার জন্য ছিল আকর্ষণীয় উপহার।