বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা চৌদ্দগ্রাম ৫নং শুভপুর ইউনিয়নে বিএনপির মহিলা নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

চেরাগীপাহাড়ে ফুলের হাট: রঙ, গন্ধ আর প্রশান্তির ছোঁয়া

মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের চেরাগীপাহাড় এলাকায় ফুলের বাজারে এখন প্রাণচাঞ্চল্য। সকাল থেকেই রাস্তাজুড়ে সাজানো রঙিন ফুল আর গাঁদার মালায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয় দোকানগুলোতে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা সহ নানা জাতের ফুলের সমাহার চোখে পড়ছে।

সরেজমিনে দেখা যায়, পথচারী ও ক্রেতাদের ভিড়ে ব্যস্ত সময় পার করছেন ফুল বিক্রেতারা। কেউ মোবাইলে কথা বলতে বলতে ফুল কিনছেন, কেউ আবার উৎসব বা পারিবারিক অনুষ্ঠানের জন্য পছন্দের মালা বাছাই করছেন। সড়কের এক পাশে সারিবদ্ধভাবে রাখা গাঁদার মালা এলাকাটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য।

ফুল ব্যবসায়ীরা জানান, বিভিন্ন সামাজিক, ধর্মীয় অনুষ্ঠান ও বিয়ের মৌসুমকে সামনে রেখে ফুলের চাহিদা বেড়েছে। এতে তাদের বিক্রি সন্তোষজনক হচ্ছে। তবে যানজট ও ফুটপাত দখলের কারণে মাঝে মাঝে চলাচলে কিছুটা ভোগান্তি হচ্ছে বলে জানান স্থানীয়রা।

সব মিলিয়ে চেরাগীপাহাড়ের ফুলের বাজার এখন শুধু কেনাবেচার জায়গা নয়, বরং নগর জীবনের এক রঙিন ও প্রাণবন্ত দৃশ্যপট।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102