বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি আসনের সকল প্রার্থীদের সঙ্গে গুইমারা রিজিয়ন কমান্ডারের মতবিনিময় মোংলায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তিনটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বে গুইমারা বিজিবি সেক্টর রাজশাহীতে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ আজ পবিত্র শবে বরাত রাউজানে শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত নির্বাচনকালীন আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর টহল সিরাজগঞ্জের কাজিপুরে এক মাদকসেবীর সাজা ভ্রাম্যমাণ আদালত যশোরের মহাসমাবেশ সফল করে বিদায় নিলেন তারেক রহমান: হেলিপ্যাডে শীর্ষ নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জ -৩ আসনে প্রচারনায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা

জামালপুরে মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় স্বতন্ত্র প্রার্থী শুভকে শোকজ

হৃদয় হাসান জামালপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫২ বার পড়া হয়েছে
667

 

হৃদয় হাসান
জামালপুর প্রতিনিধি :

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে আবারো নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী ) বিকালে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন এই নোটিশ প্রদান করেন। এর আগে গত ২২ জানুয়ারী তাকে ২০২৫ এর বিধি ৩, ৯ ও ১৮ এর লঙ্ঘন এর অভিযোগে শোকজ প্রদান করা হয়।

নোটিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি বিকালে মাদারগঞ্জ হাওয়ায় রোড থেকে থানা মোড় পর্যন্ত কর্মী-সমর্থক নিয়ে মিছিল করেন স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দীকি শুভ। সেই মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় গত ১ ফেব্রুয়ারী অভিযোগ দায়ের করেন মেলান্দহ হাজরাবাড়ী পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মুসা মিয়া । অভিযোগের বিষয়টি যাচাই করে নির্বাচনি অনুসন্ধান কমিটি প্রাথমিক সত্যতা খুঁজে পায়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ ৯ এর(চ) অনুযায়ী উক্ত মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৯ (চ) এর সুস্পষ্ট লঙ্ঘন। নোটিশে আরো বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৯ (চ) তে বলা হয়েছে, কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি- নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণের সময় কোন প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা এইরূপ যন্ত্র ব্যবহার করিতে পারবে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা আগামী ৫ ফেব্রুয়ারী সকাল ১১টায় কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ জানান, আমরা নিজেরা কোন ড্রোন ব্যবহার করিনি কোন সাংবাদিক ভাই তাদের প্রফেশনের প্রয়োজনে ব্যবহার করে থাকলে সেটা আমাদের অজানা ছিল।আগে থেকে আমরা কাউকে ড্রোন ব্যবহারের জন্য বলি নাই।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো: ওবায়দুর রহমান মুঠোফোনে জানান, নোটিশের কপি পাওয়ার পরই আদেশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102