বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি আসনের সকল প্রার্থীদের সঙ্গে গুইমারা রিজিয়ন কমান্ডারের মতবিনিময় মোংলায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তিনটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বে গুইমারা বিজিবি সেক্টর রাজশাহীতে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ আজ পবিত্র শবে বরাত রাউজানে শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত নির্বাচনকালীন আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর টহল সিরাজগঞ্জের কাজিপুরে এক মাদকসেবীর সাজা ভ্রাম্যমাণ আদালত যশোরের মহাসমাবেশ সফল করে বিদায় নিলেন তারেক রহমান: হেলিপ্যাডে শীর্ষ নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জ -৩ আসনে প্রচারনায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা

বিলবোর্ড লাগানো নিয়ে জামায়াত ও বিএনপির উত্তেজনা, পুলিশ মোতায়েন

আসিফ ইশতিয়া লিওন স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

আসিফ ইশতিয়া লিওন
স্টাফ রিপোর্টার

নীলফামারীর জলঢাকায় নির্বাচনী বিলবোর্ড লাগানো নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়েত ইসলামীর দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় । এ ঘটনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার পৌর শহরের আবু সাঈদ চত্বরে বিলবোর্ড লাগানো নিয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, শহরের আবু সাঈদ চত্বরে বাংলাদেশ জামায়েত ইসলামীর কয়েকটি বিলবোর্ড লাগানো ছিল। আজ রাত ৮ টার দিকে বিএনপির প্রার্থীর কয়েকটি বিলবোর্ড নিয়ে এসে সেখানে লাগানোর চেষ্টা করেন। এ সময় জামায়াতের কর্মীরা সেখানে বিলবোর্ড লাগাতে বাধা দেয়। পরে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

বিএনপির প্রার্থী সৈয়দ আলীর নির্বাচন সমন্বয়কারী ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট বলেন, আজ আমাদের একজন কর্মী বিলবোর্ড লাগাতে গিয়েছিল, সেখানে জামায়াতে ইসলামীর প্রার্থীর লোকজন বাধা দিয়েছে। আমরা কখনো বিশৃঙ্খলা চাই না, প্রশাসনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আজ আমাদের নেতাকর্মীর সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। তবে আমরা আমাদের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছি।

বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী ওয়াবদুল্লাহ সালাফির নির্বাচন সমন্বয়কারী উপজেলা জামায়াতে ভারপ্রাপ্ত আমীর কামরুজ্জামান বলেন, আমাদের ওখানে বিলবোর্ড লাগনো ছিলো, বিএনপির লোকজন এসে আমাদের বিলবোর্ডের ওপর বিলবোর্ড লাগাচ্ছিলেন। এসময়ে আমাদের কর্মীরা বাঁধা দিলে তারা আমাদের কর্মীদের মারধর করেন। এঘটনায় আমাদের তিনজন আহত হয়েছে।
এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুল আলম বলেন, বিলবোর্ড লাগানো নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102