বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা চৌদ্দগ্রাম ৫নং শুভপুর ইউনিয়নে বিএনপির মহিলা নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
100

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহাদাত হোসেন পিপিএম,জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মী, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুর রহমান,উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান, সহকারী নির্বাচন অফিসার মাছুদুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মোট ৭৫টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা অংশগ্রহণ করেন। কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচন সংক্রান্ত আইন ও বিধি-বিধান, দায়িত্ব পালন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102