বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা চৌদ্দগ্রাম ৫নং শুভপুর ইউনিয়নে বিএনপির মহিলা নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

কেন্দ্র দখল ঠেকাতে পারলেই ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত: আসিফ মাহমুদ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বিএনপি’র মনোনীত প্রার্থী কায়কোবাদকে উদ্দেশ্য করে বলেছেন, তারা যতবার নির্বাচিত হয়েছে, ততবার ভোটকেন্দ্র দখল করে, টাকার বিনিময়ে ভোট কিনে নির্বাচিত হয়েছে। শুধুমাত্র তারা ভোটকেন্দ্র দখল করতে পারবে না, এই বিষয়টি নিশ্চিত করা গেলে মুরাদনগর আসন থেকে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল বিপুল ভোটে জয়লাভ করবে।

বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটে জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের ভোটাধিকারের একটি রূপরেখা পাওয়া যাবে। বিগত ১৭ বছরের নিপীড়নের পর গত ১৭ মাস ক্ষমতায় না থেকেও একটি দল মানুষকে একই ধরনের অভিজ্ঞতা দিয়েছে। এই উপলব্ধি থেকেই ১১ দলীয় ঐক্য জোট গঠন করা হয়েছে।

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, কুমিল্লার ওপর তার বিশেষ কষ্ট ছিলো, যার ফলে পাকা রাস্তা মাটির রাস্তায় পরিণত হয়েছিল। তবে নিজে সরকারের দায়িত্বে থাকার সময় অনেক উন্নয়ন কাজ হাতে নিয়েছেন বলে দাবি করেন আসিফ মাহমুদ।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করা হবে। শুধু গার্মেন্টস বা রেমিট্যান্সের ওপর নির্ভর না করে তরুণদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে। বলেন, আমরা কার্ডের ভাতা দিয়ে তরুণদের পরনির্ভরশীল করতে চাই না, বরং কাজের সুযোগ করে দেব।

বিএনপি তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি ১৭ বছর লন্ডন ছিলেন। আগে অলিগলিতে ঘুরে দেখুন, বাংলাদেশের কোথায় কী আছে জানুন।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, স্মার্ট এনআইডি কার্ড থাকা সত্ত্বেও শত শত কার্ড দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই কার্ড পেতে কত টাকা ঘুষ দিতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

আসিফ মাহমুদ দাবি করেন, নির্বাচনে জেতার জন্য একটি পক্ষ মিডিয়া দখল করে রেখেছে। বলেন, ১৪ মাস সরকারের দায়িত্বে থেকে জনগণের জন্য কাজ করেছেন। আগামী ৫ বছর জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ইউসুফ হাকিম সোহেলকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102