বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি আসনের সকল প্রার্থীদের সঙ্গে গুইমারা রিজিয়ন কমান্ডারের মতবিনিময় মোংলায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তিনটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বে গুইমারা বিজিবি সেক্টর রাজশাহীতে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ আজ পবিত্র শবে বরাত রাউজানে শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত নির্বাচনকালীন আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর টহল সিরাজগঞ্জের কাজিপুরে এক মাদকসেবীর সাজা ভ্রাম্যমাণ আদালত যশোরের মহাসমাবেশ সফল করে বিদায় নিলেন তারেক রহমান: হেলিপ্যাডে শীর্ষ নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জ -৩ আসনে প্রচারনায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের দিনব্যাপী প্রকাশনা উৎসব

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের দিনব্যাপী প্রকাশনা উৎসব

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা শিবিরের উদ্যোগে দিনব্যাপী প্রকাশনা উৎসব-২০২৬ আয়োজিত। ইংরেজি নববর্ষের এ উৎসবের উদ্বোধন করেন শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদের সামনে এ প্রকাশনা উৎসবের স্টল করা হয়। স্টলে শিবিরের বিভিন্ন বইয়ের পাশাপাশি স্টিকার, লিফলেট, ক্যালেন্ডার ও জুলাই আন্দোলন বিষয়ক ম্যাগাজিন রয়েছে। এছাড়াও তারা গণ ভোটের “হ্যাঁ” ভোট ক্যাম্পেইন করেছে।

এসময় শাখা শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিক্ষা ও সংস্কৃতির উৎকর্ষ সাধনের লক্ষ্যে ছাত্রশিবিরের ঐতিহ্যের আলোকে এ বছরেও বার্ষিক প্রকাশনা প্রকাশিত হয়েছে। তরুণ ছাত্র সমাজের নিকট হেরার আলো পৌঁছে দিতে, শিক্ষাঙ্গণ গুলোকে জুলাইয়ের স্পিরিটের আলোকে সাজাতে আমাদের আজকের এ আয়োজন। ইসলামি ছাত্রশিবির কেবল একটি ছাত্রসংগঠন নয় এটি একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানও বটে। এই সংগঠন সাধারণ  শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, মানোন্নয়ন এবং প্রচলিত শিক্ষার সীমানা ছাড়িয়ে জ্ঞানের এক বিস্তৃত জগতের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়।এছাড়াও আমরা গণ ভোটের হ্যাঁ ক্যাম্পেইনও করতেছি।

প্রকাশনা উৎসবে আসা জাকসুর এজিএস(নারী) আয়েশা সিদ্দিকী মেঘলা বলেন,  ছাত্রশিবিরের শিক্ষা, বুদ্ধিভিত্তিক ও ক্যারিয়ারমূলক কার্যক্রম আয়োজন করছে, তা সত্যি প্রশংসার দাবিদার। বাংলাদেশের সব ছাত্র সংগঠনগুলোর উচিত এ ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন করা।

প্রকাশনা দেখতে আসা জাকসুর কার্যকরী সদস্য নাবিলা বিনতে হারুন বলেন, “বিগত ফ্যাসিস্ট আমালে ছাত্র রাজনীতি বলতে শুধুু পেশি শক্তির রাজনীতিই দেখেছি। কোনো গঠনমুলক ও ছাত্রকল্যানমূলক রাজনীতি দেখতে পাইনি। আমরা চাই ছাত্রদল, ছাত্রশক্তিসহ অন্য ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের মেধাবিকাশে শিক্ষাঙ্গনে ভিন্নধর্মী কাজ করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102