বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা চৌদ্দগ্রাম ৫নং শুভপুর ইউনিয়নে বিএনপির মহিলা নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী নয়মাইল খেলোয়াড় কল্যাণ সমিতি

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া)

প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে অদম্য কলাবাগান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন নয়মাইল খেলোয়াড় কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মানিকদিপা দ্বিঃমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এই খেলাকে কেন্দ্র করে মাঠে অসংখ্য দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মানিকদিপা দ্বিঃমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়।

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সেক্রেটারি মোঃ মোহসিন আলী।

এসময় আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সেক্রেটারি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে টুর্নামেন্টের এই ম্যাচে উদ্বোধক ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আড়িয়া ইউপি সদস্য আলমগীর হোসেন, পৃষ্ঠপোষক আড়িয়া ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আজিজুল হক, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, বিএনপি নেতা মুনিরুজ্জামান মজনু,‌ জাকারিয়া মন্ডল হেলাল, দেলোয়ার হোসেন হোসেন খাদেম, মঞ্জুর হোসেন মঞ্জু, শহিদুল ইসলাম শহিদ, সোহেল রানা প্রমূখ।

টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে নয়মাইল খেলোয়াড় কল্যাণ সমিতি ৩-১ গোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাদশ বগুড়া সদরকে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করেন।

টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় আছেন অদম্য কলাবাগান স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102