বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

জামালপুরের মাদারগঞ্জে ৫ শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র একজন

হৃদয় হাসান জামালপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
169

 

হৃদয় হাসান
জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৭১নং গোদাশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক থাকলেও শিক্ষার্থী পাওয়া গেছে মাত্র একজন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বিদ্যালয়টিতে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টিতে পাঠদানের জন্য প্রয়োজনীয় উপকরণসহ অবকাঠোগত সুযোগ-সুবিধার কোনো ঘাটতি নেই। শ্রেণিকক্ষ, আসবাব ও শিক্ষা উপকরণ যথাযথ অবস্থায় রয়েছে। তবে শিক্ষার্থী সংকটে কার্যত পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিদ্যায়লটিতে প্রাক-প্রাথমিকে একজন শিক্ষার্থী উপস্থিত হলেও প্রথম ও দ্বিতীয় কোনো শিক্ষার্থী উপস্থিত হয়নি। এ প্রতিবেদক দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করলেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির কোনো শিক্ষার্থী উপস্থিত হয়নি। অথচ শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কাগজে-কলমে বিদ্যালয়টিতে ভর্তি রয়েছে ৬০ জন শিক্ষার্থী।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা পারভীন দায়সারা জবাব দিয়ে বলেন, মাদ্রাসামুখী প্রবণতার কারণে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। তিনি জানান, অনেক শিক্ষার্থী মাদ্রাসায় চলে যাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখা যাচ্ছে না। চেষ্টা করেও তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া বলেন, বিদ্যালয়টি সরেজমিন পরির্দশন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102