বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

শেরপুরে কন্যাশিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

যোবায়ে সোহাগ শেরপুর
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

জোবায়ের সোহাগ, শেরপুর

শেরপুরের নকলা উপজেলায় ঘুমের মধ্যে এক কন্যাকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। একই ঘটনায় আরেক কন্যাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

রবিবার (১৮জানুয়ারি) সকালে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চর বসন্তী (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মরিয়ম (৬)
সে ওই এলাকার বাবু মিয়ার মেয়ে। আহত মেয়ে মিম (৪) বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবু মিয়া (৩২) পেশায় অটোরিকশাচালক। তার স্ত্রী হাসিনা বেগমের সঙ্গে প্রায় আট বছর আগে বিয়ে হয়।

তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। গত বুধবার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ি শালখাতে যান তিনি। ওই রাতে বাবু মিয়া শ্বশুরবাড়িতে গিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে রেখে দুই মেয়েকে নিয়ে ঢাকায় যান।
পরে বাবার সঙ্গে বিরোধের জেরে শনিবার রাতে বাবু মিয়া দুই সন্তানকে নিয়ে নকলায় চর বসন্তীর বাড়িতে আসেন। ঘটনার সময় বাবু মিয়ার স্ত্রী বাবার বাড়িতেই ছিলেন।
শনিবার রাতে বাবু মিয়া তার দুই মেয়েকে নিয়ে একই কক্ষে ঘুমান। রাতের কোনো এক সময় মরিয়ম নিহত হয় এবং মিম গুরুতর আহত হয়। পরে স্বজনেরা বিষয়টি টের পেয়ে বাবু মিয়াকে আটক করে ঘরে তালাবদ্ধ রাখেন এবং সকালে পুলিশে খবর দেন।

আহত শিশু মিমকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা উপজেলার অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে অভিযুক্ত বাবু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102