বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

শেরপুরে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভা অনুষ্ঠিত

যোবায়ে সোহাগ শেরপুর
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

জোবায়ের সোহাগ, শেরপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’ এর সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের হল রুম রজনীগন্ধায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০ সদস্যের এই কমিটির অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাকিল আহমেদ, প্রফেসর মো:আবদুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজুওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সায়েদুল ইসলাম, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিক মজিদ প্রমুখ।

এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রার্থীদের নানা আচরণবিধি লঙ্ঘন রোধে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’র মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ঐক্যমত প্রকাশ করেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম রোধ, ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করাসহ নির্বাচন নিরপেক্ষ করতে করণীয় বিষয়ক বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102