বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

শাজাহানপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ক্রীড়া ও তারুণ্যের মিলনমেলায় পরিণত হয়েছে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫–২৬। উপজেলার পারতেখুর উচ্চ বিদ্যালয় মাঠে সোনালী সংঘের উদ্যোগে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচটি গতকাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু সানি শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, শাজাহানপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, আব্দুর রউফ, বিএনপি নেতা মন্টু বাশার, সোহেল হোসেন ও নাহিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলায় মুখোমুখি হয় মহাস্থান বিপুল একাডেমী ও খোদা বন্দ বালা দল। নির্ধারিত সময়ের খেলায় মহাস্থান বিপুল একাডেমী ৩–১ গোলের ব্যবধানে খোদা বন্দ বালাকে পরাজিত করে ফাইনালে ওঠার গৌরব অর্জন করে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102