
মোঃ রুবেল তালুকদার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাটখোলা গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা জাহেরা বেগম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরের ভেতরে প্রবেশ করে তাকে কামড় দেয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, শিয়ালের কামড়ে আহত ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।