বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
180

 

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও চৌদ্দগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলার প্রশাসন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ উপজেলার প্রবাসীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নূরুল আমিন। চৌদ্দগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জিয়াউল করিমের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিদেশগামী ও বিদেশ ফেরত তরুণ ও যুবকরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, বিদেশগামী অধিকাংশ তরুণ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে এনআইডি কার্ড, পাসপোর্ট, মেডিকেল, ভিসা ও বিমান টিকিট সংক্রান্ত নানান জটিলতা তাদের ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে দ্বিগুন হারে। অনেক ক্ষেত্রে বৈধভাবে বিদেশে যাওয়ার পরও সংশ্লিষ্ট দেশের দূতাবাস কর্মকর্তাদের অসহযোগিতার কারণে প্রবাসীরা চরম দুর্ভোগে পড়ছেন অভিবাসীরা। দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা।

বিদেশগামী ও বিদেশ ফেরত তরুণরা এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102