বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

চৌদ্দগ্রামে আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
170

 

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী কেএম ফরিদ আমিন আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেছেন। রোববার বিকেলে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে ট্রাক প্রতীকের প্রচারণা শুরু করেন তিনি। উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি এম এইচ তামজিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আহবায়ক মিজানুর রহমান মানিক, সাধারণ সম্পাদক এমডি মজিব, উপজেলা শ্রমিক অধিকার পরিষদ সভাপতি রিয়াদ হোসেন, গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সরোয়ার আলম মোল্লা, প্রচার সম্পাদক কাউছার নিজামী, ৫নং শুভপুর ইউনিয়ন সভাপতি রেজাউল করিম রিপন, সাধারণ সম্পাদক আবদুল মন্নান, প্রচার সম্পাদক মনির হোসেন জিয়া, ৬নং ঘোলপাশা ইউনিয়ন সভাপতি মীর হোসেন মীরু, ছাত্রঅধিকার পরিষদের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শরিফুল হক। এ সময় বিভিন্ন পর্যায়ের গণঅধিকার, যুবঅধিকার, ছাত্র অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী কেএম ফরিদ আমিন বলেন, অতীতে বিভিন্ন জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিয়ে প্রতারণার শিকার হয়েছে। ইনশাআল্লাহ, ট্রাক প্রতীকে বিজয়ী হলে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102