বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

ডা:তাহেরের আমন্ত্রণে ঢাকাস্থ চায়না দূতাবাসের রাজনৈতিক পরিচালক ঝাং জিং ব্যস্ত সময় পার করলেন চৌদ্দগ্রামে 

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
143

.
মঙ্গলবার বিকেলে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের সাথ সৌজন্য সাক্ষাৎ শেষে ঝাং জিং বলেন, জামায়াতে ইসলামী একটি শক্তিশালী ইসলামী দল। সাধারণ মানুষের সাথে সম্পর্ক রেখে বর্তমানে তারা শক্ত অবস্থানে রয়েছে। তিনি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ তাহেরের ভুয়সী প্রশংসা করেন।
চৌদ্দগ্রাম বাজারস্থ জামায়াত কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, সাবেক উপজেলা সেক্রেটারী শাহ মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডাঃ মনজুর আহমেদ শাকি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা নায়েবে আমীর মোঃ এয়াছিন মজুমদার, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ মেম্বার, কাজী আবদুল কাদের, জালাল উদ্দিন টিপু, শাহাব উদ্দিন, মাওলানা হাসান মজুমদার, মাওলানা আবদুল হাকিম, আবুল হাশেম, ডাঃ মফিজুর রহমান, মহসিন কবির, বাতিসা ইউনিয়ন সেক্রেটারী মোতাহের হোসেন মোল্লা, মুন্সিরহাট ইউনিয়ন সেক্রেটারী শাখাওয়াত হোসেন শামীম, উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারী রেহেনা আক্তার রানুসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারীবৃন্দ।
পরে চায়না দূতাবাসের কর্মকর্তারা গণঅভ্যুত্থানে শহীদ মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের জামসেদুর রহমান মিয়াজী, শ্রমজীবি শাকিল হোসেন, পৌর এলাকার চান্দিশকরা গ্রামের পুলিশের গুলিতে শহীদ সাহাব উদ্দিন পাটোয়ারী, নির্যাতনের শিকার সুরুজ জামাল, আ’লীগের নির্যাতনে দুই চোখ হারানো গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের জহিরুল ইসলামের পরিবারের খোঁজখবর নেন। চায়না দূতাবাসের পক্ষ থেকে তাদেরকে প্যাকেটভর্তি উপহার সামগ্রী প্রদান করেন।
এসময় সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102