বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

চৌদ্দগ্রাম রাজমিস্ত্রী ও সহকারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দিয়েছে উপজেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
130

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ তের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে থাকা রাজমিস্ত্রী ও সহকারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দিয়েছে উপজেলা পরিষদ। সোমবার প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। রাজমিস্ত্রী, রংমিস্ত্রী, রডমিস্ত্রী ও সহকারীদের নির্মাণকাজের বাস্তবসম্মত ধারণা দেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান। উপস্থিত ছিলেন পৌরসভা সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর আবু বক্কর সিদ্দিক, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক, তোকান আলী, প্রশাসনিক কর্মকর্তা শংকর চন্দ্র রায়, হিসাব সহকারী মোহাম্মদ সালাহউদ্দিন মজুমদার, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মহুর আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানগণ। প্রশিক্ষণে কিভাবে টেকসই অবকাঠামো নির্মান করা যায়, সে সকল বিষয়ে নির্মান শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে পরামর্শ দেয়া হয়। এ বারই প্রথম নির্মাণ শ্রমিকদের নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করায় ধন্যবাদ জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102