বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

নারী শিক্ষার প্রতি সকলকে গুরুত্ব দিতে হবে- ইউএনও মোঃ জামাল হোসেন

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
126

 

আমরা যদি বলি নারী শিক্ষা একটি জাতিকে শিক্ষিত করার মূল, যেই ভিত্তিটা থাকে একটি বিল্ডিং করার। নারীকে শিক্ষিত করা আর জাতি শিক্ষিত করা একটি ফাউন্ডেশনের মত। আমরা আজকে যে প্রতিষ্ঠানে অবস্থান করছি। এটি আমাদের জাতিকে শিক্ষিত ও সুশিক্ষার স্তম্ভ। এ জাতির সুশিক্ষার ভিত্তিকে প্রস্তুত করছে। আমাদের কোরআন কারীমে রয়েছে শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, শিক্ষা কেন প্রয়োজন। শিক্ষার উপর গুরুত্ব দিয়ে এই প্রতিষ্ঠানটি এখানে তৈরি হয়েছে। এখানে নারীদের সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হয়েছে। সুতরাং, নারী শিক্ষায় সকলকে গুরুত্ব দিতে হবে। গত ১৭ নভেম্বর সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন এসব কথা বলেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা মজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.কে.এম. সামছুদ্দিন।
মাদরাসার শিক্ষক ইদ্রিস ফরায়েজী বাবলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার কো-অর্ডিনেটর মাওলানা আবুল কাশেম, বিশিষ্ট সমাজ সেবক বাবুল মিয়া পাটোয়ারী, মিজানুর রহমান, ইউসুফ ভূঁইয়া, আবদুল হান্নান, আবুল খায়ের, ডাঃ আমিন উল্লাহ, মাদরাসার শিক্ষক মাওলানা মনির আহম্মদ ভূঁইয়াসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও মাদরাসার ছাত্র-ছাত্রীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102