বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

আগামী  নির্বাচন  নিয়ে একটি মহল ষড়যন্ত্র ও  পাঁয়তারা করতেছে”: চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে
171

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। পত্রিকায় দেখলাম নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছেন। সেখানে কি আলোচনা হয়েছে সংবাদ সম্মেলন করে সরকারকে তা পরিষ্কার করতে হবে।

জীবন ও রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে বাংলার মানুষ তাড়িয়েছে, ভারতের আধিপত্যবাদ ও বশ্যতা বাংলার মানুষ আর গ্রহণ করবে না। এ সরকার যদি ভারতের অন্যায় আবদারে ও অন্যায় সিদ্ধান্তের প্রতি নতি শিকার করতে চায় তাহলে আপনাদের পরিণতিও শুভ হবে না

একটি দল সংস্কার চাচ্ছে না। তারা পুরোনো বস্তাপচা নিয়মে নির্বাচন করতে পাঁয়তারা করছে। অন্তবর্তী সরকার ওই দলের ফাঁদে পা দিয়েছে। যদি সংস্কার না হয় শহীদের রক্তের সাথে বেঈমানী করা হবে। সেজন্য আমরা গণভোটের কথা বলেছি। সরকার গণভোট দিবে বলেছে, কিন্তু প্যাছ লাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে, গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হবে। তবে এ দুটো নির্বাচন এক জিনিস নয়। কিন্তু ওই দলটি আলাদা গণভোট চায় না। কারণ, ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনের ফলাফল। জাতীয় নির্বাচনের আগে যদি সংস্কারের পক্ষে, তাহলে শতকরা আশি ভাগ লোক আমাদের পক্ষে রায় দিবে। অন্তবর্তী সরকার তাদের ফাঁদে পা দিয়েছে। সরকার জনগণের সাথে প্রতারণা করছে এবং বিশ্বাসঘাতকতা করছে। সরকারের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।

তিনি শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জনসভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, আমেরিকার নিউইয়র্কস্থ মুনা কনভেনশন সেন্টারের ন্যাশনাল প্রেসিডেন্ট ও বায়তুল মামুর মসজিদের ইমাম ও খতীব মাওলানা দেলোয়ার হোসাইন।

শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুল হাকিমের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মনির হোসাইন ও রবিউল হোসেন মিলনের যৌথ পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদ সদস্য, সাবেক উপজেলা আমীর ভিপি মুহাম্মদ শাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, সেক্রেটারি মু. বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌরসভা আমীর মাওলানা মু. ইব্রাহীম, শিবিরের কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক আলা উদ্দিন, কুমিল্লা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহ মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চৌদ্দগ্রাম উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল্লাহ আল নোমান, সেন্ট্রাল মেডিকেল কলেজের পরিচালক ডা. ফজলুর রহমান, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম শামসুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক, ছুফুয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাজী শহীদুল্লাহ, গুনবতী ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল হাই, কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু তাহের প্রমুখ। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা ও শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102