বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

হোমনায় চেকপোস্টে ২০ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ আটক ১

দীপক চন্দ্র দেব । হোমনা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে
109

দীপক চন্দ্র দেব। হোমনা- কুমিল্লা।

কুমিল্লার হোমনা থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি পুরাতন প্রাইভেট মাইক্রোবাস ও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (০৯ নভেম্বর ২০২৫) বিকালে মাথাভাঙ্গা ইউনিয়নের ছিনাইয়া মৎস্য মার্কেট এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বাদী এসআই (নিরস্ত্র) মো. আব্দুল হামিদ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কালো রংয়ের পুরাতন প্রাইভেট মাইক্রোবাস (রেজিঃ ঢাকা মেট্রো-চ-১৪-১২৫৬) বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ঢাকার উদ্দেশ্যে বহন করছে।

উপরের তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পুলিশ দল ছিনাইয়া মৎস্য মার্কেটের সামনে অবস্থান নেয়। বিকাল ৩:৩০ মিনিটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করলে ৩:৪৫ মিনিটে বর্ণিত মাইক্রোবাসটি সেখানে এসে পৌঁছে। সংকেত পেয়ে গাড়িটি থামালে গাড়ি থেকে একজন ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম পলাশ দেব (৩৫), পিতা–বিশ্বনাথ দেব (প্রঃ বিশু), মাতা–রিনা রাণী দেব, গ্রাম–তেলিয়াপাড়া, ৫নং ওয়ার্ড, ৬নং শাহজাহানপুর ইউপি, থানা–মাধবপুর, জেলা–হবিগঞ্জ।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত গাড়িটি তল্লাশী করে গাড়ির ব্যাকডালা থেকে খাকি স্কচটেপ মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি কালো রংয়ের পুরাতন প্রাইভেট মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন এসআই আব্দুল হামিদ বাদী হয়ে হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ অনুযায়ী মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলমান থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102