বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এমএ মতিন খানের গণসংযোগ ও মতবিনিময়

দীপক চন্দ্র দেব । হোমনা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে
238

দীপক চন্দ্র দেব। হোমনা প্রতিনিধি ।

কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক সচিব ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার এমএ মতিন খান রবিবার দিনব্যাপী হোমনায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন।

দুপুরে তিনি উপজেলার জয়পুর, ঘারমোড়া ও ভাষানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরোয়া জনসংযোগ, নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

বিকাল ৪টায় জয়পুর ইউনিয়নের রাজাকাশিপুর গ্রামে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন টিপুর সভাপতিত্বে,

প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ইঞ্জিনিয়ার এমএ মতিন খান।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার এমএ মতিন খান বলেন, “হোমনা–তিতাসবাসী তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে একজন যোগ্য প্রতিনিধির প্রয়োজন। আমি জীবনের অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে জনসেবা করতে চাই। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা সমর্থন করেন, তাহলে এই এলাকায় সুপরিকল্পিত উন্নয়ন, সুশাসন ও আধুনিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ।

তারেক রহমানের নির্দেশিত রাষ্ট্র মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি জবাবদিহিমূলক, সুশাসিত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। এই সংগ্রাম শুধু দলের নয়—এটি জনগণের। আমি আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঘারমোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল বাতেন, সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম প্রমুখ।

গণসংযোগকালে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102