বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

হোমনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

দীপক চন্দ্র দেব, হোমনা- প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
164

 

দীপক চন্দ্র দেব, হোমনা- প্রতিনিধি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার হোমনায় সংক্ষিপ্ত আলোচনা ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। (৮ নভেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেন হোমনা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন।

র‌্যালিটি হোমনা পৌরসভা থেকে বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।

সভাপতিত্ব করেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান জাকি, মেঘনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল লতিফ ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন।

এছাড়া উপজেলা যুবদলের সভাপতি এম এ জামাল, কৃষকদলের সভাপতি জহিরুল ইসলাম জগলুল, শ্রমিকদলের সভাপতি মোসলেম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবু সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম আপু ও সাধারণ সম্পাদক আবু হায়দার রনি উপস্থিত ছিলেন।

হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে, সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102