বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক, ২৬৬৪ পিস ইয়াবা উদ্ধার

শাহজাহান নিলয় চৌদ্দগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সেনাবাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
বিশ্বাসযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের সদস্যরা গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক রাত ১২টা ৫০ মিনিটে (০০৫০ ঘটিকায়) উপজেলার করপাটি মরকটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী আবদুর রহিম (পিতা: মৃত আবদুল কুদ্দুস, গ্রাম: করপাটি, থানা: চৌদ্দগ্রাম)-কে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ২৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর এ সফল অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102