বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

চৌদ্দগ্রামে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে উল্টো থানায় চাঁদাবাজির অভিযোগ

শাহজাহান নিলয় চৌদ্দগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

 

কুমিল্লার চৌদ্দগ্রামে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে উল্টো থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করার অভিযোগ উঠেছে মনির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মনির হোসেন ওই এলাকায় চলমান শাহ ফখরুদ্দিন সড়ক উন্নয়ন কাজের ঠিকাদারের লাইনম্যান, কনকাপৈত ইউনিয়ন ৮নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি এবং মাসকরা গ্রামের মৃত সুলতান আহম্মেদের সন্তান। হামলায় গুরুতর আহত অনিক রোববার ঘটনার দিন থেকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামের নুরু মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি বাজারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শাহ ফখরুদ্দিন সড়কের দেড়কোটা বাজার থেকে ধোড়করা বাজার অংশের উন্নয়ন কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান জামান ট্রেডার্স। ওই উন্নয়ন কাজে ঠিকাদারের লাইনম্যান হিসেবে কাজ করছেন মনির হোসেন। ওই সড়কের বৈলপুর অংশে অনিকদের বাড়ি ও সীমানা প্রাচীর।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102