বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা – আটক ৫

শাহজাহান নিলয় চৌদ্দগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী এলাকায় এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকেই গ্রেপ্তার করেছে।

আটককৃতরা হলেন —
রাজু আহমেদ (২৬), বেলাল হোসেন (৩৫), হৃদয় (২৫), মহিন উদ্দিন (২৬) ও আবুল কালাম (৪৫)।
তারা সবাই মিরশ্বানী এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন

ভুক্তভোগী নারীর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী নারীকে কৌশলে কর্মস্থলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। পরবর্তীতে সাহস করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

ওসি আরও জানান

ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ভুক্তভোগীর পরিচয় ও ঠিকানা প্রকাশ করা হয়নি।

এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অনলাইন নিউজ কুমিল্লা ভুক্তভোগী নারীর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102