বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

দীপক চন্দ্র দেব হোমনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

 

দীপক চন্দ্র দেব। হোমনা প্রতিনিধি।

কুমিল্লার হোমনা উপজেলার কৃতি সন্তান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুবায়েদ হাসানকে ঢাকায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ঝরে গেল এক সম্ভাবনাময় তরুণের জীবন।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে পুরান ঢাকার আরমানিটোলায় একটি টিউশনি বাসার সিঁড়িতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নি‌হত জুবায়েদ হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের পুত্র এবং স্থানীয় সাংবাদিক আক্তার হোসেনের ভাতিজা।

তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

রাত ৯টা ৩০ মিনিটে জুবায়েদের হত্যার প্রতিবাদে হোমনার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শতাধিক শিক্ষার্থী ও তরুণ এতে অংশ নেন।

বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা স্লোগান দেন— “জুবায়েদের হত্যার বিচার চাই, হত্যাকারীদের ফাঁসি চাই!”
পুরো হোমনা বাজারে শোক ও ক্ষোভের আবহ ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের মতে, জুবায়েদ ছিলেন বিনয়ী, মেধাবী ও সামাজিক কাজে সক্রিয় এক তরুণ যার অকাল মৃত্যু হোমনার তরুণ সমাজে গভীর দুঃখের ছাপ ফেলেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102