বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসায় নবীণ বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার আলিম শিক্ষা বর্ষের নবীণ বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে মাদ্রাসার অডিটোরিয়ানে এ সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা গোমতি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গোপালনগর মাদ্রাসার আজীবন দাতা সদস্য ডাঃ মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মাদরাসার প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় নবীণ বরণ ও মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জামাল হোসেন। প্রধান অতিথি জামাল হোসেন বলেন, একজন মা একটি জাতি গঠনের মুলকারিগর।

একজন মাই পারে তার সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে। আজ যারা মহিলা শিক্ষার্থী আগামীতে তারাই একজন সুশিক্ষিত মায়ের স্থানে উপনীত হবে। তারা যত সুশিক্ষিত হবে তাদের সন্তানরাও শিক্ষিত হবে। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের মুল লক্ষ শিক্ষা ব্যবস্থা উন্নতি করণ। যে জাতি যত শিক্ষিত হবে সে জাতি তত উন্নত হবে।সুতরাং সকল নাগরিককে শিক্ষার আওতায় এনে শিক্ষারহার বৃদ্ধি করতে হবে। আর সে ক্ষেত্রে উপজেলা প্রশাসন সর্বোচ্চ পাশে থাকবে।

নবীণ বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
গোপাল নগর মহিলা আলিম মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ মাহবুবুল হক ও উপ-অধ্যক্ষ মাওলানা মোঃ শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে.এম. মীর হোসেন, ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার আজীবন দাতা সদস্য মোস্তফা নুরুজ্জামান খোকন, ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, মাদ্রাসার আজীবন দাতা সদস্য অহিদ উল্লায় মজুমদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪নং শ্রীপুর ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল হাকিম, গোপালনগর আলীম মহিলা মাদ্রাসার বাংলা প্রভাষক জোবায়দা আক্তার, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, মাদ্রাসার দাতা সদস্য অহিদ উল্লাহ মজুমদার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, মুক্তিযোদ্ধা আলী আশ্রাফ।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102