বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন

হোমনায় বজ্রপাতে প্রাণ গেল তিন জনের।

দিপক চন্দ্র দেব। হোমনা (কুমিল্লা)
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

দীপক চন্দ্র দেব, হোমনা প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নে ভবানীপুর  নৌকাঘাট এলাকায় বজ্রপাতে এক যুবক ও দুই নারীসহ মোট তিনজনের মৃত্যু ঘটনা ঘটেছে ।

রবিবার (৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর গোদারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭), একই গ্রামের জাকিয়া বেগম (২৩) এবং আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদুল ইসলাম রাসেদ (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে এলাকায় হঠাৎ ভারী বৃষ্টি শুরু হলে তিনজন উজানচর-ভবানীপুর গোদারাঘাটে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

আকর্ষিক মৃত্যুর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102