বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন

চৌদ্দগ্রামে ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ও উৎসুক দর্শকের ভীড়

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

 

চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের হিংগুলা যুব সমাজ কর্তৃক ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলাটি সর্বশেষ ট্রাইব্রেকার পর্যন্ত গড়ায়। খেলায় গান্দাছি ফুটবল একাডেমী চ্যাম্পিয়ান ও চান্দিশকরা ফ্রেন্ডস্ ক্লাব রানার্স আপ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেবি পেট্রো ক্যামিকেলস্ এন্ড সেনা লুব্রিকেট্র ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব নিপেদ্র দেবনাথ, ঢাকা সিটি কলেজের সাবেক জিএস হাসান ইমাম ফিরোজ, কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান, কনকাপৈত ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর হোসেন। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি গাজী কবিরের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মফিজ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মোবাইল আসক্তি ছেড়ে যুবকরা খেলার মাঠে আসছে, এটা বর্তমান সময়ে ভালো লক্ষণ। আজকের উপস্থিত দর্শকদের ভীড় সেটাই প্রমাণ করে। যুবকদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে সকলকে এগিয়ে আসতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102