বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন

হোমনা পৌরসভার সাবেক মেয়র হারুন মিয়া(৭৫) আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দিপক চন্দ্র দেব। হোমনা (কুমিল্লা)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

 

দিপক চন্দ্র দেব , হোমনা কুমিল্লা।

হোমনা পৌরসভার সাবেক প্রথম নির্বাচিত মেয়র, হোমনা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হোমনা সদর ইউনিয়নের তিন বারের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া আর নেই।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা পপুলার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মেয়র হিসেবে তার সময়কালে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছিল। বিশেষ করে, পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন পানির পয় নিষ্কাশন ব্যবস্থা ,গ্রাহকদের জন্য পাইপলাইন সংস্কার ও সম্প্রসারণ কার্যক্রম, সরকারি কলেজ সড়কের পিচ ঢালাইসহ সংস্কার এবং স্থানীয় সড়কের নামকরণ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তার অবদান ছিল।

জনপ্রিয় এই জননেতা দীর্ঘ রাজনৈতিক জীবনে হোমনায় সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

বিশেষ করে ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার সময় সর্বপ্রথম ত্রাণশিবির খুলে তিনি সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হন।

জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি হোমনার একজন তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি লাভ করেছিলেন।

স্থানীয়রা মনে করছেন, হারুন মিয়া ছিলেন একজন সক্রিয় ও সমাজমুখী নেতা। তার অবদানের কারণে পৌরসভা ও স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন সম্ভব হয়েছিল।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102