বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন

চৌদ্দগ্রাম উপজেলায় পি আর সহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

 

কেন্দ্র ঘোষিত পিআরসহ পাঁচ দফা দাবির সমর্থনে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সারে ৩টায় চৌদ্দগ্রাম বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দিতে থাকে,

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার আমীর অ্যাডভোকেট শাজাহান মজুমদার, বিশেষ অতিথি উপজেলার আমির ড.মাহফুজুর রহমান,

বেলাল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী । এ সময়ে বক্তারা বলেন, যারা ভোটে ৩৩% ৪৮% জনসমর্থন নিয়ে প্রায় শতভাগ ক্ষমতা চর্চা করার মতো অনৈতিক সুবিধা চায় তারাই পিআর এর বিরোধীতা করে। যারা ৫৪ বছরের ক্ষতিকর পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা রক্ষা করতে চায় তারাই পিআর এর বিপক্ষে বলে। যারা চাঁদাবাজী, সন্ত্রাস ও পেশি শক্তির অশুভ রাজনীতির পঙ্কিলতায় দেশকে নিমজ্জিত রাখতে চায়, দেশের সম্পদ বিদেশে পাচারে সিদ্ধহস্ত- তারাই পিআর এর বিপক্ষে কথা বলে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চৌদ্দগ্রাম উপজেলায় এ বিক্ষোভ সমাবেশ জামায়াতের সাংগঠনিক সক্রিয়তারই বহিঃপ্রকাশ, যা আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় দলটির উপস্থিতি জানান দিচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102