বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

 

চৌদ্দগ্রামে কর্মরত পেশাদার সাংবাদিকদের প্রিয় সংগঠন চৌদ্দগ্রাম প্রেস ক্লাব এর কার্যনির্বাহী কমিটির এক সভা শনিবার বিকালে প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন’র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি মুহাঃ জহিরুল হাসান, প্রচার সম্পাদক এম এ আলম, দপ্তর সম্পাদক মোঃ শাহিন আলম, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, এফএম রাসেল পাটোয়ারী ও মোঃ শফিউল আলম।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু করা হয়। এরপর উপস্থিত সদস্যরা নির্ধারিত আলোচ্য সূচির উপর আলোকপাত করে বিভিন্ন মতামত ব্যক্ত করেন।


সভা শেষে দৈনিক ঐশী বাংলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্প্রতি জাতীয় পর্যায়ে সমাজ সেবা, মানবাধিকার ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যকরি সদস্য এ এফএম রাসেল পাটোয়ারী “গুণিজন সম্মাননা” ক্রেস্ট গ্রহন করায় প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102