বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন

হোমনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

দিপক চন্দ্র দেব। হোমনা (কুমিল্লা)
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

 

দীপক চন্দ্র দেব

হোমনা প্রতিনিধি – কুমিল্লা

শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুমিল্লা জেলা হোমনা থানার আয়োজনে সনাতনী ধর্মের বৃহত্তর উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় হোমনা থানার আয়োজনে থানা মিলনায়তনে এ সভা হয়।

 

প্রধান অতিথি ছিলেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবদুল করিম।

সভায় সভাপতিত্ব করেন হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

হোমনা উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রাজিব চৌধুরীর সঞ্চালনায়,

বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন চন্দন লাল রায়, সাধারণ সম্পাদক রতন কুমার পোদ্দার, সহ-সভাপতি যুগল কিশোর ভৌমিক, বরুণ কুমার রায় ও বিষ্ণু কুমার পোদ্দার প্রমুখ।

এসময় হোমনা উপজেলার ৪৭টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102