বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২৯জন শিক্ষার্থী

দিপক চন্দ্র দেব। হোমনা (কুমিল্লা)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

 

দীপক চন্দ্র দেব। হোমনা (কুমিল্লা) প্রতিনিধি.

উপজেলা প্রশাসন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এক মাসব্যাপী ভর্তি পরীক্ষার প্রস্তুতির মাধ্যমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২৯জন শিক্ষার্থী।

কুমিল্লার হোমনা উপজেলায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফিশারিজ, ফরেস্ট্রি, লাইভস্টক ও মেডিকেল টেকনোলজিতে ভর্তি ইচ্ছুক এমন ৩৫ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে এক মাস ব্যাপী পাঠদান কার্যক্রম গ্রহণ করা হয়।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৫ জন শিক্ষার্থী এই কার্যক্রম এ অংশগ্রহণপূর্বক পাঠ গ্রহণ করে। উক্ত শিক্ষার্থীদের মধ্যে ২৯ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ লাভ করেছে। উক্ত শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন!

এক মাস ব্যাপী পাঠদান কার্যক্রমে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পাঠদান করান শ্রদ্ধেয় শিক্ষক মোঃ তোফাজ্জল হোসাইন, মোঃ শাহজাহান, আনার কলি, মোঃ ইয়াছিন খান, মোঃ বাবুল মিয়া ও মো: তাজরুল ইসলাম

এছাড়া শিক্ষার্থীদের বিনামূল্যে গাইড বই প্রদান করে সহযোগিতা করেন হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরাম এর প্রতিষ্ঠাতা সাঈদ আলম আল আমিন, ইঞ্জিনিয়ার সাকিবুল হাসান ও কায়সার।
তদুপরি উপজেলা প্রশাসন এর এ কার্যক্রমকে তথা কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে এবং শিক্ষার্থীদের আগ্রহী করতে বিশেষভাবে সহযোগিতা করেন মোঃ শাকির উদ্দিন
শিক্ষার্থীদের এ সফলতার যাত্রায় যাঁরা উপজেলা প্রশাসন এর সহযাত্রী ছিলেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা! এ শিক্ষার্থীরাই হোমনার ভাবমূর্তি উজ্জ্বল করবে। তাদের জন্যে শুভ কামনা!

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102