বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

বগুড়ার শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে হাজার হাজার জনতার ঢল

মো মহসিন আলী
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

মহসিন শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

আজ ০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার:বিকেলে
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিকেলে উথলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া বিশাল র‍্যালি ঢোল-বাদ্য ও স্লোগানে মুখরিত হয়ে আমতলী বন্দরে গিয়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

সবার মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের ছবি সংবলিত ক্যাপ পরে হাজার হাজার নেতাকর্মী নেচে-গেয়ে অংশ নেন এ আয়োজনে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাধারণ মানুষও সমবেত হলে সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।
বক্তব্যে তিনি বলেন, বিএনপির ৪৭ বছরের ইতিহাস হলো গণমানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ইতিহাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই অধিকার পুনরুদ্ধার না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। জনাব তারেক রহমানের নেতৃত্বেই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। আগামীর বাংলাদেশের নেতৃত্বেও থাকবেন তারেক রহমান। বগুড়ার প্রিয় সন্তান তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী। কারণ, দেশ ও দেশের মানুষ বিএনপির হাতেই নিরাপদ। তিনি আরো বলেন, ফেব্রুয়ারীর নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা কোন নেতা-কর্মী ঘরে ফিরে যাবো না।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন। তার বক্তব্যে তিনি বলেন, জামায়াতের পিআর পদ্মতির দাবি জনগণ আস্তাকুঁড়ে ফেলেছে। শিবগঞ্জ উপজেলা যে বিএনপির ঘাঁটি, সেটা আজকের মিছিল-সমাবেশে প্রমাণ হলো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব ও সৌদি বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, তাহেরুল ইসলাম, রোকন-উদ-দৌলা রুবেল, কোষাধ্যক্ষ ফজলার রহমান জয়, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ফজলুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন, কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, জুয়েল বাপ্পী।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102