বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন

কর্মজীবনে ইতি টানলেন পোস্টম্যান অলিউল্লাহ সরকার

দিপক চন্দ্র দেব। হোমনা (কুমিল্লা)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 

দীপক চন্দ্র দেব। হোমনা- কুমিল্লা।

কুমিল্লার হোমনাথানাধীন হোমনা পোস্ট অফিসের পোস্টম্যান আমাদের প্রিয় জনাব মোঃ অলিউল্লাহ সরকার বিদায়।

৩ জানুয়ারি ১৯৯৩ সালে চাকরিতে জয়েন করেন এবং ৩১ শে আগস্ট ২০২৫ ইং ছিলেন অলিউল্লাহ সরকারের শেষ কর্ম দিবস। প্রায় ৩৩ বছর ধরে তিনি এই এলাকার মানুষের সেবা করে আসছেন।

অলিউল্লাহ সরকারের জন্ম ১৯৬৬ সালের পহেলা সেপ্টেম্বর। কুমিল্লা জেলার দাউদকান্দি থানা দিন সম্বদিয়া গ্রামে তার জন্ম। ব্যক্তিগত জীবনে চার মেয়ে এবং দুই ছেলে সন্তানের জনক তিনি।

অলিউল্লাহ সরকার শুধু একজন পোস্টম্যানই ছিলেন না, ছিলেন এলাকার মানুষের বিশ্বস্ত বন্ধু। সময়মতো চিঠি আর পার্সেল পৌঁছে দেওয়া ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কাজেও অংশ নিতেন। তার আন্তরিকতা ও নিষ্ঠা তাকে সকলের প্রিয় করে তুলেছিল।

অলিউল্লাহ সরকারের এই বিদায় এলাকার মানুষের জন্য একটি বড় শূন্যতা সৃষ্টি করবে। আমরা তার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি এবং আশা করি তিনি ভবিষ্যতে আরও অনেক ভালো কাজ করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102