বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন

হোমনায় ভ্রাম্যমাণ ট্রাকে করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি হচ্ছে টিসিবির পণ্য

দিপক চন্দ্র দেব। হোমনা (কুমিল্লা)
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

দীপক চন্দ্র দেব,(হোমনা) প্রতিনিধি-কুমিল্লা

কুমিল্লার হোমনায় ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের আওতায় উপজেলা পরিষদ চত্বরে ন্যায্য মূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু হয়েছে।

রবিবার ৩১ আগস্ট, সকাল থেকে এ কার্যক্রমে প্রায় ৫শ’ জন সাধারণ মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিক্রয় প্রতিনিধি জানায়, এবার ভ্রাম্যমাণ ট্রাকসেলে কোনো কার্ডের প্রয়োজন নেই। সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এই বিক্রয় কার্যক্রম।

এ সময় ২ কেজি মসুর ডাল ৭০ টাকা করে ১৪০টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা করে ২ লিটার ২৩০ টাকা এবং চিনি ১ কেজি ৮০ টাকায় বিক্রয় করা হচ্ছে।

ন্যায্যমূল্যে পণ্য ক্রেতারা জানান, এখানে বাজারমূল্যের তুলনায় দাম কম হওয়ায় কিছুটা স্বস্তি মিলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ক্ষেমালিকা চাকমা বলেন, নিম্ন ও মধ্যবিত্তরা যাতে স্বল্পমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন হোমনায় ভ্রাম্যমাণ ট্রাকসেলে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি

কুমিল্লার হোমনায় ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের আওতায় উপজেলা পরিষদ চত্বরে ন্যায্য মূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এ কার্যক্রমে প্রায় ৫০০ জন সাধারণ মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, এবার ভ্রাম্যমাণ ট্রাকসেলে কোনো কার্ডের প্রয়োজন নেই। সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এই বিক্রয় কার্যক্রম।

এ সময় ২ কেজি মসুর ডাল ৭০ টাকায়, প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকায় (সর্বোচ্চ ২ লিটার) এবং চিনি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।

সকালে ন্যায্যমূল্যে পণ্য কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়। তারা জানান, বাজারমূল্যের তুলনায় এখানে দাম অনেক কম হওয়ায় তাদের কিছুটা স্বস্তি মিলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ক্ষেমালিকা চাকমা বলেন, নিম্ন ও মধ্যবিত্তরা যাতে স্বল্পমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন সে জন্য টিসিবির এই ট্রাকসেল কার্যক্রম চালু করা হয়েছে। বিশেষ করে এবারের এই কার্যক্রমটি সবার জন্য উন্মুক্ত; কোনো কার্ডের প্রয়োজন নেই।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102